Thursday, September 3

চট্টগ্রামে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, ৪ জনের মৃত্যু

0

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে। এ ঘটনা চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের সবার বাড়ি নোয়াখালী। তারা ইট ভাটার শ্রমিক হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে কাঠবোঝাই ওই ট্রাকটি রাঙামাটি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাঙ্গুনিয়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে যায়। এত ঘরে ঘুমিয়ে থাকা চার শ্রমিক ট্রাকচাপায় মারা যান। তিনি আরও বলেন, খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.