Thursday, August 6

চট্টগ্রামে চোরাচালান চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব

0

ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চোরাচালান ও প্রতারক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। আসামীরা হলেন ১। পারভেজ আলম (২৫), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং-খালপাড়, থানা-বন্দর, জেলা চট্টগ্রাম এবং ২। মোঃ নুরনবী(১৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বাড়াইল, থানা-বুড়িচং, জেলা কুমিল্লা।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় চোরাচালান ও প্রতারক চক্রের সদস্য বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অপেক্ষাকৃত কম মূল্যে সরবরাহ কৃত চাল, ডাল ,গম এবং অন্যান্য ভোগ্যপণ্য মজুদ করত। সেগুলো নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানে করে খুচরা ব্যবসায়ী ও পাইকারি বাজারে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে তা বাজারজাত করছে। এই সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দল একটি খাদ্য গোডাউন এবং একটি পিকআপে রক্ষিত বিপুল পরিমান চোরাই পন্য জব্দসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা স¦ীকার করেন তারা দীর্ঘদিন যাবৎ সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধভাবে সংগ্রহ করে সরকারি খাদ্য গুদামের বস্তা পরিবর্তন করে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে পাইকারী ও খুচরা বাজারে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.