Sunday, August 2

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ২

0

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। চমেকে দায়িত্বরত পুলিশের এসআই নূরুল আলম দুই জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন চট্টগ্রাম সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম (২৫) এবং ওয়ার্কশপ কর্মচারী ফারুক (৩২)। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। আর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়।

মৃত্যু নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ রযেছেন ৭ জন। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে আছেন প্রায় ২০ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.