Saturday, November 7

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

0

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এনামুল হক মানিক (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। মানিক ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুরুতর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত তিনটার দিকে অফিস থেকে ফেরার পথে তাকে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মানিককে ভোরে গুরুতর আহতবস্থায় মেডিকেলে আনা হয়। তাকে ক্যাজুয়্যাল্টি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত মানিকের ভাই আরজু জানান, রাতে অফিস থেকে ফেরার পথে মানিকের পূর্বপরিচিত রমজান নামে এক যুবক তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি জানান, ছাত্রলীগ নেতা রমজান স্কুল গুলোতে অতিরিক্ত টাকা আদায়ের বিরোদ্ধে আন্দোলন করেছিল। এছাড়া এলাকার মাদক বিরোধী এবং চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিল। ধারণা করা হচ্ছে এসব কারণে সন্ত্রাসীরা তাকে টার্গেট করেছে। শুনেছি রমাজান নামে চিহিৃত এব সন্ত্রাসী মানিককে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.