Saturday, August 22

চট্টগ্রামে ছিনতাই করাকালে ২ জন ছিনতাইকারী গ্রেফতার

0

হাজী মুহাম্মদ মহসীন কলেজের এক ছাত্র থেকে ব্যাগ, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- খালিদ উদ্দিন ইমন (১৮) ও সাকিবুল ইসলাম বাবু (১৮)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন জানান, হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্র ও মামলার বাদী খালিদ মাহমুদ রিহাম গতকাল লালখান বাজারের বাসা থেকে কোচিং করার জন্য নগরীর রহমতগঞ্জস্থ একটি কোচিং সেন্টারে যাবার পথে সন্ধ্যায় পৌনে ৭টার দিকে কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌছালে ৩ যুবক তাকে ডেকে নাম, বাসা ও কি করে ইত্যাদি জানিতে চায়।

কথাবার্তা বলা শেষে কোচিং সেন্টারে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগ জোর পূর্বক ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে। এসময় তার ছিনতাইকারী বলে ডাক চিৎকারে করিলে পথচারী লোকজন এগিয়ে গিয়ে খালিদ উদ্দিন ইমন (১৮) আটক করে।
পরে তার দেয়া তথ্যমতে দিদার মার্কেট এলাকা হতে গ্রেফতার করে সাকিবুল ইসলাম বাবু (১৮)কে গ্রেফতার করা হয়।

ওসি জানান, এ মামলার অপর আসামী বাবু (১৯)কে ধরতে পুলিশ চেষ্টা করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.