Tuesday, September 1

চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বাবা খুন

0

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে মোস্তাক আহমেদ (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছে। শুক্রবার(১০ মে) সন্ধ্যায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মুরাদপুর পিলখানাস্থ সাতকানিয়া স্টোরের মালিক মোস্তাক আহমেদের ছেলে নাঈম (২২) এর সাথে তার বন্ধু রাব্বীর বাকবিতন্ডা হয়। পরবর্তীতে রাব্বী ১৬/১৭ জন যুবক নিয়ে এসে নাঈমের উপর হামলা চালালে নাঈমের বাবা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। একপর্যায়ে রাব্বীর সাথে আসা শাহাদাত (২২) নামে এক যুবক মোস্তাক আহমেদের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক শাহাদাত (২২) ও সাজ্জাদ (১৮) কে গ্রেফতার করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.