চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি ভবনে সভা করার সময় চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ শাহজাহানসহ ১২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন- নগরীর গোল পাহাড় মোড়ের সুবর্ণা আবাসিক এলাকার একটি বাসা থেকে গোপন বৈঠক থেকে নগর জামায়াতের আমীর শাহজাহানসহ ১২ জন নেতাকে আটক করা হয়।
মহানগর মোহাম্মদ শাহজাহান ছাড়াও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউল্লাহ আটক ১২ জনের মধ্যে রয়েছে। তবে সকলের নাম জানাতে পারেনি পুলিশ।
ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান তাৎক্ষনিক সবার নাম ঠিকানা জানানো সম্ভব নয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।