Saturday, August 22

চট্টগ্রামে জেএসসি-জেডিসিতে পাসের হার ৮২.৯৩ শতাংশ

0

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার জেএসসি ও জেডিসিতে মোট পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা পৌনে ১২ টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এ ফলাফল ঘোষণা দেন।

এদিকে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষ নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

চসিক সম্মেলন কক্ষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল হস্তান্তর করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে ১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।
এসময় চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সচিব আবু শাহেদ চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড উপসচিব মো বেলাল হোসেন, উপবিদ্যালয় পরিদর্শক মো আবুল বাসার, সহকারী সচিব সম্পাতা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.