ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে চিটাগাং ক্লাব, চট্টগ্রামে ডিজিটাল ব্যাংকিং ফেয়ার ২০২০ অনুষ্ঠিত হয়। আজ (২৯ ফেব্রুয়ারী) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, এন আর বি গেøাবাল ব্যাংক লিঃ এবং ইউনিয়ন ব্যাংক লিঃ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম মহিউদ্দীন আজাদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম। গেস্ট অব অনার হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও জনাব মোঃ সালেহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম জোন প্রধান জনাব এসটিএম আবু নাসের, এন আর বি গেøাবাল ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মুহাম্মদ শামসুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান জনাব মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান জনাব মিফতাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ নেয়ামত উল্লাহ এবং ইউনিয়ন ব্যাংক লিঃ এর ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখা প্রধান জনাব মোহাম্মদ সিরাজুল কবির। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান জনাব মোঃ নাইয়ার আজম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মোঃ মাহবুব-উল-আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকিং কার্যক্রমে অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল বা এডিসি’র গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যতিক্রমধর্মী ও যুগোপযোগী এই ফেয়ার এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তির প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেন। এই ডিজিটাল ফেয়ার এর আয়োজনে লিড ব্যাংকের ভূমিকার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব মোঃ মাহবুব-উল-আলম ব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসসমূহ ব্যবহার করে ঘরে বসে সহজেই হিসাব খোলাসহ আধুনিক ব্যাংকিং সেবার সকল সুযোগ গ্রহণ করার আহবান জানান এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য ইসলামী ব্যাংকসমূহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেএ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা কামনা করেন।