চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৪ দুই প্রবাসীসহ ৪ জনকে অপহরণ করে আটক রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ৪জনকে।
গতকাল বুধবার রাতে সিএমপির বাকলিয়া থানা পুলিশ বাকলিয়ার থানার আব্দুল লতিফ হাটখোলায় এলাকায় এ অভিযান চালায়।
ডিবি পরিচয় দেয়া গ্রেফতার ৯ জন হল- মোঃ সোহাগ(২৪), জাহিদুর আলম(২৩), আবু হেলাল(২৮), মোঃ সাকিল(২৪),ইব্রাহিম(২০)মোঃ ইমরান(২৬), মোঃ মুজিব(২৫),শওকত আলী(২৬) ও মোঃ সাহাব উদ্দিন(১৯)।