কাজী মাহদী কবিরঃ চট্টগ্রামের বায়েজীদ থানাধীন বাংলাবাজার এলাকার ডেবারপাড় শাখার আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উদ্যগে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানটি ওয়ার্ড আ্ওয়ামীলীগের সদস্য ও ডেবারপাড় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই বাঙ্গালী জাতির আদর্শ। তার যোগ্য নেতৃত্ব না হলে আজকের এই স্বাধীন বাংলাদেশ হতনা। যুগ যুগ ধরে বাঙালী জাতির হৃদয়ে তার আসন অম্লান থাকবে। বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে । যার সুফল জনগণ পাচেছ। চট্টগ্রামের মাননীয় মেয়র সুন্দর নগরী উপহারে প্রতিনিয়ত কাজ করে । আম্ওি কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে চেষ্টা করছি, আমার ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য। একে একে প্রতিটি এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আপনাদের এলাকার প্রতিটি সমস্যা আমাকে বলবেন। আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলাপ করে তা সমাধান করার চেষ্টা করবো। প্রতিটি এলাকার মাদকসহ সকল প্রকারের অসামাজিক কার্যক্রম বন্ধে জোড়ালোভাবে কাজ করছি, ইতিমধ্যে অনেক সুফলও পেয়েছি। রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, খাল নালা থেকে আবর্জনা অপসারনসহ অনেক উন্নয়ন কাজ হাতে নিয়েছি। আশা করি এই কাজ গুলো হলে ওয়ার্ড এলাকার সকলেই সুফল পাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ বাহার উদ্দিন, মোঃ সামশু উদ্দিন বাদল, মোঃ মোস্তফা, মোঃ নুরুল আলম, মোঃ ইকবাল, যুবলীগের মোঃ মুরাদ, মোঃ ফরিদ, মোঃ সুমন, মোঃ কবির আহম্মদ, মোঃ এম, এ জলিল সহ এলাকার সর্বস্তরের জনগন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। শেষে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।