Sunday, September 6

চট্টগ্রামে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

0

অভাবের তাড়নায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই কন্যা সন্তানকে হত্যার পর এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, এলাকার মো. নূর নবী’র স্ত্রী ডলি আক্তার (২৮) ও তাদের দুই মেয়ে ইলা আক্তার (৬) ও ইসরাত নূর (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, প্রথমে দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যা করে মা ডলি আক্তার। পরে নিজেও বিষপানে আত্মহত্যা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- সংসারে আভাবের কারণে পারিবারিক বিরোধ থেকে মা দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবী করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তারপর আইনগত ব্যবস্থা নেবো।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের কয়েকজন সদস্য মা ও দুই মেয়েকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত দেড়টার দিকে ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.