Monday, August 31

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, অস্ত্রসহ আটক ১

0

চট্টগ্রামের রাউজানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে জেলা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই কারখানা থেকে অন্তত ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) ভোর রাতে পূর্ব রাউজনের ঘেড়া সামশু টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ডাকাত সর্দার আলমগীরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

রাউজান থানার অফিসার্স ইনচার্জ কেপায়েত উল্লাহ আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি শর্টগান ১০টি, গ্যাস গান সদৃশ অস্ত্র ১টি, ৬টি দেশিয় তৈরি পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশিয় তৈরি একনলা বন্দুকের তিনটি অংশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.