চট্টগ্রামের চকবাজারস্থ ’পেরিজি রেস্টুরেন্ট’- নামে একটি অভিজাত রেস্টুরেন্ট উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ,জ,ম নাছির উদ্দীন। সোমবার(২৯ অক্টোবর) সকাল রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম মেডিকেল পূর্ব গেইটস্থ, ৩৬, কে,বি ফজলুল কাদের রোড, মা মণি হসপিটালের পাশে মনোমুগ্ধকর ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে ‘পেরিজি রেস্টুরেন্টটি’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বিপিএম)(পিপিএম) উপ পুলিশ কমিশনার উত্তর বিজয় বসাক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: গিয়াস উদ্দীন, ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিশিষ্ট রাজনীতিক ও কলামিষ্ঠ ড: মো: মাছুম চৌধরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো: শাহিন চৌধরী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ ।
‘পেরিজি রেস্টুরেন্ট”- এর পরিচালক সাঈদ খান আরজু এবং মোরশেদ খান মোরশেদ বলেন, ‘এখানে বাংলা, চাইনিজ, ইতালিয়ান, ইন্ডিয়ান, থাইসহ সব ধরনের দেশীয় খাবার পাবেন। তাছাড়া ম্যারেজ ডে, কোম্পানি কনফারেন্স, জন্মদিন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।