Wednesday, August 19

চট্টগ্রামে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৪৩

0

চট্টগ্রামে নতুন করে আরও তিনজন করোনা রোগী ধরা পড়েছে। এর মধ্যে নগরীর লালখান বাজারে ১জন, বালুছড়া এলাকায় ১জন ও উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১জন সহ মোট ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রামের বাইরে লক্ষীপুর জেলায় আরও ১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বুধবার (২২ এপ্রিল) এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি বলেন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এ ২৪ ঘন্টায় ১৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪ টি পজিটিভ রিপোর্ট এসেছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলিয়াছ চৌধুরী জানিয়েছেন এই প্রথম ফটিকছড়িতে একজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। তিনি হলেন,ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল বাসেত হাসান।

এই নিয়ে চট্টগ্রাম জেলায় মোট আক্রান্ত ৪৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন রোগী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.