Saturday, August 1

চট্টগ্রামে নতুন মেয়র ঘোষণাকে কেন্দ্র করে বিজয় মিছিল করেন যুবদল..

0

নিজস্ব প্রতিবেদকঃ গত ২০২১সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষিত হন রেজাউল করিম। অবৈধ নির্বাচন কমিশনারের সেই ভোট প্রত্যাখ্যান করে ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ২০২১ সালে আদালতে একটি মামলা দায়ের করেন।

গত ১ অক্টোবর ডাঃ শাহাদাত হোসেন কে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ঘোষণা করেন এবং সরকার কে গেজেট প্রকাশ করার আদেশ প্রদান করেন। ৭ তারিখে নির্বাচন কমিশন ডাঃ শাহাদাত হোসেন কে মেয়র ঘোষণা করায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন এর নেতৃত্বে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডে আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,মোহাম্মদ নগর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন,মহানগর যুবদল নেতা বাবুল, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাত হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সদস্য মাসুদ রানা, সদস্য ইমন,যুবদল নেতা মন্নান, লিটন,রাসেল, সাদ্দাম,শরিফ, বাদসা, সুমন, আরিফ জহির সহ উপস্থিত ছিলেন আরোও অনেকেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.