কাজী মাহাদী কবির: চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাই ওভার থেকে রড পরে এক রিক্সা চালক গুরুত্বর আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে পূর্ব নাসিরাবাদ ২নং রেল গেইট এলাকায় শেখ ফরিদ মার্কেটের সামনে এঘটনা ঘটে।
আহত রিক্সা চালকের নাম আবুল হোসেন(৫০)। তিনি শেরশাহ বাংলা বাজার এলাকায় থাকেন। তাকে গুরুত্বর অবস্থায় ফ্লাই ওভার মনিটরিং পরিচালক মো: রাব্বি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান।