Monday, August 24

চট্টগ্রামে পতেঙ্গায় করোনায় নতুন আক্রান্ত ১, লক্ষ্মীপুরে ৩

0

গত ২৪ ঘন্টায়  চট্টগ্রামে করোনাভাইরাস পজিটিভ মিললো শুধু একজনের। করোনাভাইরাসের আর বাকী তিনজনের শরীরে উপস্থিতি মিলেছে লক্ষ্মীপুরে। অন্যদিকে দামপাড়া পুলিশ লাইন্সের একজন পুলিশ সদস্যের শরীরে দ্বিতীয়বারও করোনা পজিটিভ এসেছে সর্বশেষ পরীক্ষায়।

শনিবার চট্টগ্রাম নগরে শনাক্ত হওয়া একমাত্র করোনা ভাইরাস পজিটিভ রোগীটি পতেঙ্গার। তিনি ৩৩ বছর বয়সী একজন নারী। পতেঙ্গা এলাকায় এই প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হল।

এছাড়া করোনা পজিটিভ হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রাফিক পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে আজ ৷

শনিবার মোট ১২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে।

শনিবার রাত ১০টার সময় এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার মামুন।

নতুন করে আক্রান্ত এই একজন সহ চট্টগ্রামে মোট করোনা পজিটিভ রোগী বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.