পিএসটিসির সংযোগ, হ্যালো আই এ্যাম এবং ইউবিআর প্রকল্পের যৌথ উদ্যোগে সংযোগ প্রকল্পের জেলা সমন্বয়কারী সুমিত্রা তঞ্চঙ্গ্যাঁর সভাপতিত্বে পালিত হলো আন্তর্জাতিক যুবদিবস।
এ- উপলক্ষে‘‘তরুণ-তরুণীদের জন্য নিরাপদ স্থান’’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার(১৩ই আগষ্ট) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুবদিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শোভাযাত্রা উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলার মাননীয় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
উদ্ধোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, ইউবি আর ইয়ুথ ফোরামের সভাপতি উম্মে হাবিবা জেরিন।
সংযোগ প্রকল্পের পিয়ার এডুকেটর এবং ইউবিআর ইয়ুুথ ফোরামের প্রকল্পের প্রাক্তন সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় এ আয়োজনের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-পিএসটিসি (সংযোগ) প্রকল্পের জেলা সমন্বয়কারী সুমিত্রা তঞ্চঙ্গ্যাঁ এবং ইউবিআর ইয়ুথ ফোরামে চেয়ারপার্সন উম্মে হাবিবা জেরিন এবং হ্যালো আই এ্যাম প্রকল্পে প্রজেক্ট এসোসিয়েট মো: আকবর হোসেন।
প্রধান অতিথি ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী তার বক্তব্যে বলেন যৌবনে যুবরা ভালো ও তাড়াতাড়ি আবার বিপথে ও যেতে পারে তাড়াতাড়ি। কিন্তু যুবদের সচেতন হতে হবে। বাংলাদেশ অর্থনৈতিকদিক থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু স্বভাব এখনও ঠিক হয় নাই।আমাদের সময় বাংলাদেশ অনেক পিছিয়ে ছিলো। এখন যুবদের সুযোগ সুবিধা যেমন আছে তেমনি অনেক চ্যালেজ্ঞ ও রয়েছে। যুবদের পর্যাপ্ত খেলাধুলার মাঠ নেই, পরিবার গুলো ছোট হয়ে আসছে, প্রতিভার বিকাশ বা সুযোগ ও খুব কম যার জন্য সোস্যাল মিডিয়ার প্রতি যুবরা ঝুঁকছে, সমস্যা সেখানেই। সোস্যাল মিডিয়াতে ভালো দেখা যায় আবার নেতিবাচক অনেক বিষয় ও দেখা যায়। কিন্তু সোস্যাল মিডিয়ার ভালো দিক আর নেতিবাচকদিক দুইটার দুইদিক রয়েছে বলে বেছে নেওয়ার সময় অবশ্যই বিচার-বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে নিতে হবে। যুবদের সোস্যাল মিডিয়ার ভালো দিকটা কাজে লাগাতে হবে।এই সময়ে যুবরা যুবক যুবকদের সংস্পর্শে থাকবে স্বাভাবিক ব্যাপার কিন্ত সঙ্গী নির্বাচনেও যেন যুবরা সতর্ক হয়। কোনো কিছু অপছন্দ হলেও অবশ্যই না বলার দক্ষতা বা অভ্যাস গঠন করা দরকার। সবার ভালো অবস্থা থাকেনা কিন্তু যার যেটা আছে তা দিয়েই এগিয়ে যেতে হবে।তিনি সাম্প্রতিক যুবদের নিরাপদ সড়ক নিয়ে যে আন্দোলন হয়েছিলো সে ব্যাপারেও কথা বলেন।
শোভাযাত্রা ও আলোচনাস সভা শেষে আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে যুবদের পরিবেশনায় সচেতনতামূলক নাটিকা সহসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।