চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পাহাড়ী ঢলে মা ও দুই কন্যা শিশু ভেসে গেছে। আজ রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মীরের খিল এ ঘটনা ঘটেছ।
স্থানীয় জনগণের সহায়তায় ফায়ার সার্ভিস মা কোহিনুর আক্তারকে জীবিত উদ্ধার এবং বৈশাখী (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হলেও অপর শিশু লিজা (১২) এখনো নিখোঁজ রয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ জাকের হোসাইন এ খবর নিশ্চিত করেছেন।