চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় কাটতে গিয়ে চাপা পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সাকিব (১০, শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাঙ্গুনিয়ার রাজানগরের দুর্গম এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে তিনজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাহাড় কাটার সময় পাহাড় ধসে পরলে কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পরে।
দুপুর তিনটার দিকে ৩ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পৌঁছেছেন। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।