Thursday, September 17

চট্টগ্রামে পূর্ব শক্রুতার জের ধরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অনন্যা আবসিকে কথা কাটাকাটির জের ধরে মোহাম্মদ আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা। এঘটনায় নিহতের স্ত্রী আরজিনা বেগম হাটহাজারী থানায় মামলা দায়ের করে, যার মামলা নং- ৫৪ ।

আজ শনিবার(২১জুলাই) ভোরে এ খুনের ঘটনায় অভিযুক্ত আসামী সফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা হাটাহাজারী থানার এসআই পরশ চন্দ্র শিকদার বলেন, পূর্ব শক্রুতার জের ধরে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাতে হত্যা করে সফিকুল। এ ঘটনায় নিহতের স্ত্রী সফিকুলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই আমরা অভিযুক্ত আসামীকে গ্রেফতার করি। তাকে আজ আদালতে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.