বন্দরনগরী চট্টগ্রামে প্রথম ডিজিটাল থিম পার্ক এবং ফাইভ ডি মুভি থিয়েটার উদ্বোধন হয়েছে। শনিবার(১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর অভিজাত শপিং মল সানমার ওশান সিটি’র ৬ষ্ঠ তলায় বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত এই থিম পার্কেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশের ডিপুটি কমিশনার (সদর) শ্যামল নাথ, ডেপুটি কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ হাজারী, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এবি সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, ভুমি প্রতিন্ত্রীর একান্ত সহকারী রিদুয়ানুল করিম সায়েম, বিশিষ্ট টেলিভিশন অভিনেতা মিশু সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, রাইজিংবিডি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম প্রমুখ। এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাইড আউট থিম পার্কের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, চট্টগ্রামে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের বিনোদন মাধ্যম হিসেবে প্রথম চালু হলো ডিজিটাল গেম জোন ও ৫ডি মুভি থিয়েটার। এখানে রয়েছে ফোর ৫ডি সিনেমা হল, ২৫টি ভিন্ন ভিন্ন অ্যাডভেন্সারাল ডিজিটাল গেমিং ইকুইপমেন্ট নিয়ে আর্কেড জোন, ৮টি স্পেশাল ভার্চুয়াল রিয়েলিটি (ভি আর) গেম ইউনিট, ১২ আসনের ফোর ডি মুভি থিয়েটার।
এছাড়া এই থিম পার্কে রয়েছে কমপক্ষে ৫০ জন শিশুর কেয়ার এবং খেলাধুলা করার উপযোগি চট্টগ্রামের প্রথম কিডস কেয়ার সেন্টার। যারা সানমার শপিং মলে শপিং করতে আসবেন তারা ইচ্ছে করলে তাদের শিশু সন্তানকে এখানে রেখে নিরাপদে এবং স্বস্থিতে শপিং সেরে নিতে পারবেন।