Thursday, August 20

চট্টগ্রামে ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে চান্দগাঁও এলাকায় ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০ ঘটিকায় শাহ্ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আয়োজন করে ফুটন্ত কিশোর সংঘ।
বৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিভাগীয় প্রধান এস এম আজিজ। পরিদর্শন শেষে তিনি বলেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলোকে খুঁজে বের করে ফুটন্ত কিশোর সংঘ এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। মেধাবৃত্তি পরীক্ষা শিশু-কিশোরদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে। আশা করি, আগামীদিন এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধাবিকাশ, দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।
বিশেষ অতিথি ছিলেন, শাহ জব্বারিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান দুর্জয়, উক্ত বৃত্তি পরীক্ষার আয়োজক ফুটন্ত কিশোর সংগঠনে কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাপ্পী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী মোঃ কামাল উদ্দীন, মোঃ তসলিম উদ্দীন, এছাড়া ও সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য মোঃ আনাস, মোঃ ইসতিয়াক ইমন, মোঃ তাহমিদ, মোঃ আইয়ুব, মোঃ সৌয়ব, মোঃ নুরুল হাসান, মোঃ সাকিব, মোঃ জাহেদ, মোঃ সম্পদ, ইমাম হাসান প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.