Tuesday, August 25

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের ৩ সদস্য নিহত

0

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধর ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে র‍্যাব বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে র‌্যাব তাৎক্ষনিকভাবে নিহত ৩ জনের নাম পরিচয় জানাতে পারেনি।

মোঃ মাহমুদুল হাসান মামুন জানান, ছোট কুমিরা এলাকায় র‍্যাবের টহল দল ও আন্তঃজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, পরে ঘটনাস্থল থেকে তিন জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল সহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব -৭ এর টহল দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.