চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার মেয়ে পারভীন আকতার (২২)।
ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে- মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত পারভিনের স্বামী মতিন নিজের স্ত্রী ও শাশুড়িকে দুইজনকে হত্যা করেছে এলাকাবাসী জানিয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক। মতিন রিকশাচালক বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।
নিহতদের স্বজনরা জানায়, প্রায় এক বছর আগে মতিনের সঙ্গে বিয়ে হয় পারভিনের। পাঠানটুলি গায়েবী মসজিদের বিপরীতে মগপুকুর পাড় এলাকায় তারা ভাড়া থাকতো।
ওসি জানান, পারভীনের স্বামী তাদের খুন করে থাকতে পারে। তাকে আটক করা গেলে খুনের রহস্য জানা যাবে।