চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকার একটি ঘর থেকে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো.আরিফ (৩২) ও তার মেয়ে ফাতেমা (৪)। আজ শনিবার বেলা ১২টার দিকে নিমতলা এলাকার সিএনজি স্টেশনের পাশে অবস্থিত শাহ আলমের ভাড়া ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকতেন মো. আরিফ। শনিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মো. আরিফের লাশ মেঝেতে ছিল। আর তার মেয়ে বিবি ফাতেমার লাশ খাটের উপর ছিল। হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।