
ছবি-নুরুল আজম।
চট্টগ্রাম পাঁচলাইশে একটি যাত্রী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার ধমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। আজ শনিবার দুপুর ২টার দিকে মুরাদপুর শুলকবহর এলাকায় আখতারুজ্জামান ফ্লাই ওভারের মুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদপুর হতে বদ্দারহাটে যাওয়ার সময় শুলকবহর এলাকায় আখতারুজ্জামান ফ্লাই ওভারের মুখে একটি ১০নং যাত্রীবাহী বাস একটি প্রাইভেটকারকে ধাক্কায় দেয়, এতে করে প্রাইভেটকারটি ধমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরে বাসটি চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার সুবর্ণা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, এ ঘটনায় কেউ আহত-নিহত হয়নি। ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।