Wednesday, September 16

চট্টগ্রামে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত ৩

0

চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত সিএনজি চালকের নাম মোহাম্মদ জামাল(৪০)। তবে নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার(৩০আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, সকাল ৮টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা আনোয়ারাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে অটোরিকশার পাঁচ আরোহীর সবাই আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ওই বাসের চালক ইয়াসিনকে পুলিশ আটক করেছে।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ইয়াসিনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.