Saturday, September 5

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আটজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২জন মহিলা ১টি শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মহাসড়কের চুনতি ‘জাইল্যার টেক’ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি চেয়ার কোচ চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চকরিয়াগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হন।

চুনতি পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার রাত পৌনে ১টার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজারের চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.