চট্টগ্রামে বিভিন্ন এলাকা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

0

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন সরকার গঠনের পর থেকে, পরিবর্তন হতে শুরু হচ্ছে  সর্বত্র। আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীরা সবসময়  রয়েছেন সড়কের শৃঙ্খলা রক্ষায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতায়। এসব কার্যক্রম শহর ও জেলা থেকে  পৌঁছে গিয়েছে এলাকাগুলোতে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানার বিভিন্ন এলাকার সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতার  কাজ করেছেন এলাকার শিক্ষার্থীরা।
মঙ্গলবার  ১৩ আগস্ট নগরের  প্রাণকেন্দ্র বায়েজীদ থানাধীন  মোহাম্মদ নগর এলাকার বিভিন্ন  সড়ক ও ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ।
এ সময় শিক্ষার্থীরা ভ্যানগাড়ি হাতে বস্তা, ঝাড়ু , কুদাল ও বেলচা নিয়ে কাজ চালিয়ে যান।

তবে শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের এলাকার  সড়ক গুলো পরিচ্ছন্ন করতে নেমেছি। সড়কে মানুষের কষ্ট লাগবে আমরা সবাই একত্রে হয়ে কাজে নেমেছি। এদিকে শিক্ষার্থীরা  বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে লুটপাট, চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.