Tuesday, September 8

চট্টগ্রামে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, ৭৬হাজার টাকা জরিমানা

0

জেলা প্রশাসন, চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল মো: ইসমাইল হোসেন এর নেতৃত্বে বিএসটিআই ও ক্যাব এর প্রতিনিধিসহ বন্দর টিলা কাঁচা বাজার, ইপিজেড বাজারে নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য মনিটরিং /মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে বন্দর টিলা, কাঁচাবাজার, ইপিজেড বাজারে বনফুল কোম্পানীর শাখাকে ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৬ ধারায় (মজিবুর রহমান স্বত্বাধিকারী) ১৫,০০০/- টাকা এবং একই বাজারে উক্ত আইনে সিজল কোম্পানীর শাখা-কে (মো: জামাল উদ্দীন-স্বত্বাধিকারী) ১৫,০০০/- টাকা জরিমান করা হয়। ফুলকলি কোম্পানীর শাখা-কে (মো: মিজানুর রহমান-স্বত্বাধীকারী) পচা, বাসি খাবার সংরক্ষণ ও ওজনে কম দেওয়ার অপরাধে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিধান মতে এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ টি পণ্য সরিয়ে না নেওয়ায় ০৪ টি মুদির দোকানী-কে ২০,০০০/- জরিমানা করা হয়।
একই বাজারে ফল বিক্রেতা মো: বেলাল, পিতা: শফি আলম ও মোহাম্মদ ছোবাহান, পিতা: সৈয়দ উদ্দিন-কে পচা খেজুর বিক্রি করার অপরাধে ৬০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ৭৬,০০০/- জরিমানা করা হয়। উক্ত বাজারে সবাইকে মূল্য তালিকা প্রদর্শন এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫২ টি পণ্য সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.