Thursday, September 10

চট্টগ্রামে ভুমিকম্পনের অনুভূত

0

চট্টগ্রামে মাঝারী ধরণের ভুমিকম্পন হয়েছে। আজ রবিবার (১৭ ফেব্রয়ারী) সকাল ৮টা ৫৯ মিনিটে ৫ থেকে ১০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পন অনুভব হয়েছে বলে পতেঙ্গা আবহওয়া অফিস ও ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম ও তার আশপাশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলার বিভিন্ন স্থানে হালকা ভূ-কম্পন অনুভূত হয়েছে।

সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে রিখটার স্কেল ৪.৯ মাত্রার এই ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর অফিস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে ছিল মিজোরাম সীমান্ত এলাকা। তবে এখনো কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.