Sunday, September 6

চট্টগ্রামে মডেল ফার্মাসিস্ট সপ শীর্ষক কর্মশালা সম্পন্ন

0

ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ, ম্যানেজমেন্ট সাইন্স ফর হেলথ ও আন্ডার বেটার হেলথ ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ হোটেল সাম্পানে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ রুহুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে এস্টাবলিশমেন্ট এন্ড অপারেশন অব মডেল ফার্মাসিস্ট সপ শীর্ষক কর্মশালার পঞ্চম ব্যাচের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

এতে নগরীর বিভিন্ন থানার প্রসিদ্ধ ফার্মেসী প্রতিনিধিদের নিয়ে মাস ব্যাপী সাপ্তাহ ভিত্তিক অনুষ্ঠিত কর্মশালা শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিন্টেন্ট অফ ড্রাগ চট্টগ্রাম সেক্রেটারি আশীষ ভট্টাচার্য। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষকগন ফার্মেসি পরিচালনায় দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ প্রদান করেন।

এই কর্মশালায় ২০৬ জনকে মডেল ফার্মেসি তৈরি কাস্টমার সার্ভিস উন্নত সেবা বিষয়ে প্রশিক্ষণ ও সাটিফিকে দেয়া হয়। বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, মডেল ঔষধের দোকান স্থাপন ও পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ ফার্মাসিস্ট তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কমর্শালা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.