Saturday, September 26

চট্টগ্রামে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0

কাজী মাহাদী কবির : চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন পি.কে খন্দকিয়া (নাথ পাড়া) এলাকায় হিন্দু সম্প্রদায়ের ১০০ বছরের পুরনো জ্বালাকুমারী কালী ও শিব মন্দিরের জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টাকারী ও হিন্দু সমাজের ভন্ড দানবীর ও কুখ্যাত ভূমি দস্যু উজ্জল দেওয়ানজী, তার শিষ্য সন্ত্রাসী মহিউদ্দিন মহিম এবং রূপন দেওয়ানজীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব চত্ত্বরে সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জ্বালাকুমারী কালী ও শিব মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায় এলাকাবাসী।

উল্লেখ্য গত রবিবার সকালে কুখ্যাত ভূমি দস্যু উজ্জল দেওয়ানজী, তার শিষ্য, সন্ত্রাসী মহিউদ্দিন মহিম এবং রূপন দেওয়ানজীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাহিনী উক্ত মন্দিরের জমি জবর দখল করার চেষ্টা করে। কিন্তু কোর্টের ১৪৫ ধারা কেসের নিষেধাজ্ঞার কারনে, থানা প্রশাসন এবং এলাকাবাসীর সহায়তার কারণে ভূমি দস্যুরা মন্দিরের জমি জবর দখল করতে ব্যর্থ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-পাঁচলাইশ থানার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম আঞ্চলিক দূর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি উজ্জল নাথ, বায়েজিদ থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কুমার রায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম জেলা সভাপতি ডাঃ রহমত উল্লাহ, শ্রী শ্রী জ্বালাকুমারী ও শিব মন্দির কমিটির সহ-সভাপতি দুলাল নাথ এবং উক্ত কমিটির সাবেক সহ-সভাপতি সজল দেব নাথ সহ এলাকাবাসী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভূমি দস্যু, সন্ত্রাসীরা দেশ ও সমাজের শত্রু, তাদের কোন দল নাই। আইন শৃঙ্খলা বহিনীর কাছে মন্দির কমিটি এবং হিন্দু সম্প্রাদায় এলাকাবাসীদের দাবি, উক্ত ভূমি দস্যু, সন্ত্রাসীদের আইনের আওতায় এনে অতি শীঘ্রই শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.