Friday, August 14

চট্টগ্রামে মিরশ্বরাই উপজেলায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

চট্টগ্রামে মিরশ্বরাই উপজেলায় গতকাল (সোমবার) শাহকালা (রাঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মস্তাননগর মকবুল আহম্মদ কল্যান পরিষদ কতৃক আয়োজিত ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আজিমুশ্শান ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল আলীম রেজভী, প্রধান ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী, বিশেষ ওয়ায়েজ ছিলেন হযরাতুল হাজ্জ আল্লামা হাকিম মোঃ মফিজুর রহমান এবং আলহাজ্ব ক্বারী মাওলানা মো. তারেক আবেদীন আল কাদেরী।
মাহফিলে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার নিজস্ব ফান্ড থেকে ১৭টি মসজিদের ইমাম ও খতিবদের হাতে মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য চেক হস্তান্তর করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.