Tuesday, August 25

চট্টগ্রামে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ১৫ সদস্য আটক

0

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মোবাইল চোর চক্রের ১৫জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই ও চুরি হওয়া ১২টি মোবাইল ফোন সেট।
রবিবার রাতে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়। অভিযানে এসব মোবাইল চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে ৪টি ছোরা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল ছিনতাইকারী গ্রেফতারে চিরুনি অভিযান চালিয়েছে টিম কোতোয়ালী। গ্রেফতার করা হয়েছে ১৫ ছিনতাইকারীকে। তাদের কেউ ছিনতাই করে ছো মেরে, কেউ করে ছোরার ভয় দেখিয়ে, আবার কেউবা করে যাত্রী সেজে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৪ টি ছোরা। উদ্ধার করা হয়েছে ১২ টি মোবাইল সেট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.