Wednesday, August 26

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার এক আসামি নিহত

0

আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আরমান (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে। পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, আরমান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। গত ১৯শে জুলাই রাত দেড়টার দিকে মালিয়ারা গ্রামের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আরমান তার মুখে শার্ট বেঁধে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়ের হলে আরমান পালিয়ে যায়।

আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আরমানকে গ্রেপ্তারের জন্য কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানের সময় আরমানের সঙ্গে র‌্যাব-৭ এর টহল দলের গুলিবিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং নয়টি গুলির খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.