Saturday, August 29

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

0

চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের যুবলীগ সন্ত্রাসী খুরশীদ আলম নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

পরে ঘটনাস্থল থেকে আগ্রাবাদ এলাকার সন্ত্রাসী খুরশিদ আলম (৪৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‍্যাব। সেখান থেকে ২টি বিদেশি পিস্তলসহ ৩টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‍্যাব-৭ জানায়, আগ্রাবাদ এলাকায় র‍্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্রাবাদ এলাকার আতঙ্ক সন্ত্রাসী খুরশিদ আলম (৪৫) নামে এক জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই সাথে ২ টি বিদেশি পিস্তলসহ ৩ টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করে -৭ এর টহল দল।

উল্লেখ্য খুরশিদ আলমের বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আটটির বেশি মামলা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.