Sunday, August 30

চট্টগ্রামে লরী উল্টে নিহত ২

0

সীতাকুন্ড, চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের কালুশাহ নগর এলাকায় লরী উল্টে এক নৈশ প্রহরীসহ দুইজন নিহত হয়েছে। আজ সোমবার(২৮ অক্টোবর) ভোর পৌনে ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২জন হলেন- হযরত খাজা কালুশাহ (র.) মাজারের দানবাক্সের নৈশ প্রহরী ও কালুশাহ নগর এলাকার আমীর হোসেনের পুত্র মোহাম্মদ আজম (৩৮) ও অজ্ঞাত একজন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমূখী একটি লরী নিয়ন্ত্রণ হারিয়ে ওভার ব্রীজ থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এসময় কালুশাহ মাজারের দানবাক্স এবং যাত্রী ছাউনিতে থাকা মাজারের প্রহরী মোঃ আজম ঘটনাস্থলে মারা যান। আহত অপর অজ্ঞাত এক ব্যাক্তিকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি ঘটনার সময় মহাসড়কের পাশে ডিভাইডারে দেয়াল লিখছিল।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী অপর নৈশ প্রহরী আবুল খায়ের বলেন, ভোরে যে দুর্ঘটনাটি ঘটেছে তা ট্যাংক লরির চালকের ঘুমের কারণেই ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল বলেন, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরী ব্রীজের নিচে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছে বলে খবর পেয়েছি। এঘটনায় একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী অপর এক নাইট গার্ড আবুল খায়ের বলেন, ভোরে যে দূর্ঘটনাটি ঘটেছে তা ড্রাইভারের ঘুমের কারণেই ঘটতে পারে। এসময় নিহত একজন মাজারের দানবাক্সে কর্মরত অপরজন কোন এক সংগঠনের কর্মী তখন রাস্তার পাশে ডিভাইডারে চিকা মারছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.