Tuesday, September 15

চট্টগ্রামে লরী থেকে কন্টেইনার পড়ে চালক নিহত

0

চট্টগ্রামে কুমিরায় ঢাকামূখী একটি লরী থেকে একটি কন্টেইনার চেইন ছিড়ে মিনি কাভার্ডভ্যানের উপর পড়ে ১জন নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রয়েল (৪০)। সে মিনি কভার্টভ্যানের ড্রাইভার। তার বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।
আজ শুক্রবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আবদুল্লাহ হারুন পাশা জানান, সকালে কুমিরা এলাকায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠাত মধুবনের একটি মিনি কাভার্ডভ্যান রাস্তায় দাড়িঁয়ে থাকাবস্থায় ঢাকামূখী একটি লরী থেকে একটি কন্টেইনার চেইন ছিড়ে মিনি কাভার্ডভ্যানের উপর পড়লে ঘটনাস্থলে ড্রাইভার মোহাম্মদ রয়েল নিহত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.