Thursday, August 20

চট্টগ্রামে সন্ত্রাস- মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

0


ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ স্কুল মিলনায়তনে সন্ত্রাস, মাদক, ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুর রউফ পিপিএম, অবসর প্রাপ্ত আই.জি.পি (সভাপতি, বি.আর.পি.ও.ডব্লিউ.এ)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বি.আর.পি.ও.ডব্লিউ.এ চট্টগ্রাম শাখার সভাপতি মোঃ আল্লাহ বক্স, বি.আর.পি.ও.ডব্লিউ.এ বাংলাদেশ এর মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার পারুমা বেগম, বি.আর.পি.ও.ডব্লিউ.এ বাংলাদেশ এর অবসর প্রাপ্ত ডিআইজি ও সহ-সভাপতি মোঃ ওয়ালিউর রহমান, সিএমপি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ শিবলী সাদিক এবং চট্টগ্রাম সহ সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজে সন্ত্রাস, মাদক, ইভটিজিং এর কুফল সম্পর্কে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করেন। সভা শেষে উপস্থিত সকলে সন্ত্রাস, মাদক, ইভটিজিং বিরোধী সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.