চট্টগ্রামের বায়েজিদে সন্ত্রাসী কর্তৃক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষারের উপর অতর্কিত হামলা করে চট্টগ্রাম পলিটেকনিক্যাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ওসমান ও দলবল এবং জীবন নাশের হুমকি প্রদর্শনের সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বায়েজিদের তারা গেইট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার সন্ত্রাসীর নামে বায়েজীদ থানায় লিখিত অভিযোগ দেন।
এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খন্দকার বলেন ঘটনাটি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।