Thursday, September 17

চট্টগ্রামে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন

0

বাংলাদেশে সর্বাধিক প্রচারিত ও পাঠক নন্দিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রথম শ্রেনীর জাতীয় সাপ্তাহিক পত্রিকা অপরাধ অনুসন্ধান প্রত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি গত ১৪ অক্টোবর চট্টগ্রাম বিভাগ অপরাধ অনুসন্ধান পরিবারের উদ্দ্যেগে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, গুনিজন সম্বর্ধনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম ব্যুরো প্রধান কেডি পিন্টুর সার্ভিক তত্বাবধানে ও চট্টগ্রাম প্রতিনিধি মো: শাকিল আহমেদের নির্দেশনায় ও মিডিয়া শিল্পি মোনালিসার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রফিকুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান প্রত্রিকার সম্মানিত বার্তা সম্পাদক জনাব মো: ইবরাহীম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্র্নিতি দমন কমিশনে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সম্মানিত উপ-পরিচালক জনাব লুৎফুল কবির চন্দন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রেহেনা বেগম চৌধুরী এমএ, সম্মানিত সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ, প্রেসিডেন্ট চট্টগ্রাম নারী উন্নয়ন ফোরাম ও বাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিন জেলা,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব কিরণ শর্মা, সভাপতি, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটি, জনাব আমিনুল হক শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটি, সীমা গ্রæপের পরিচালক জনাব মো: পারভেজ উদ্দীন সান্টু, বিশিষ্ট ব্যাবসায়ী ও উদীয়মান সমাজ সেবক জনাব মো: আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির, বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: ইমতিয়াজ সহ আরো অনেকে। পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান শুরুর পর সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন অপরাধ অনুসন্ধান প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রফিকুল ইসলাম কাজল। ব্যাতিক্রমী এই অনুষ্ঠানে ১৩ জন দেশ বরেন্য গুনিজনকে সম্মাননা প্রদান করেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পরিবার চট্টগ্রাম। জমকালো আয়োজনে অতিথি ও দর্শকদের জন্য আরো ছিল সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান সীতাকুন্ড প্রতিনিধি বাবলা চৌধুরীর নির্দেশনায় ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান বন্দর প্রতিনিধি প্রবাল শাহার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান গান ও নিত্ত্য। অনুষ্ঠানে আসা শিল্পিদের সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান চট্টগ্রামের পক্ষ থেকে গান ও নিত্ত্য শিল্পিদের ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা করা হয়।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রনি ভুমিকা পালন করা একান্ত কর্তব্য। কারো অপরাধ খুঁজতে গিয়ে তাকে পারিবারিক ও সামাজিক ভাবে ক্ষতি হয় অপরাধ অনুসন্ধানে এমন তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকতে তিনি সাংবাদিকদের আহবান জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে দুর্নিতি মুক্ত করতে হবে। কারো উপর প্রতিহিংসা মূলক সংবাদ পরিবেশন করে ক্ষতি করা থেকে বিরত থাকার আহবান জানান। অতিথিরা তাদের বক্তব্যে আরো বলেন সাংবাদিকরা সব সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে। সাংবাদিকদের জন্য সরকারিভাবে বাসস্থান ও চিকিৎসা ভাতার ব্যাবস্থা ও সরকারিভাবে অন্যান্য সুুযোগ সুবিধা প্রধান করার আহবান জানান।
পরিশেষে সভাপতি তার বক্তব্যে বলেন আমি চট্টগ্রাম থেকে এমন একটি অনুষ্ঠান উপহার পেয়ে চট্টগ্রামের সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান ব্যুরো সহ সংক্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি তাদের সাথে সবসমই থাকব। পরে ৫ম বর্ষ পুর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং সুমিষ্ট নিত্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।q|

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.