Saturday, August 29

চট্টগ্রামে সিএনজি-ট্রাক সংঘর্ষ, নিহত ২

0

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি মনসারটেক এলাকায় মহাসড়কে ওঠার সময় একটি চাকা খুলে যায়। ওই সময়ে ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.