নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জঙ্গল ছলিমপুরের ছিন্নমুল এলাকায় গতকাল রাত সাড়ে বারোটার দিকে সন্ত্রাসীদের হামলায় ৩জন আহত হয়েছে।
আহতরা হলেন, ছিন্নমুল এলাকার কাজী মশিউরের ছেলে মহিরুল হাসান শিবলু, ইসমাইল প্রকাশ বুদ্ধিজীবী ইসমাইল, সাবেক অর্থসম্পাদক রফিকুল্লাহ হামিদী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
জানা যায়, গতকাল রাত সাড়ে বারোটার দিকে শিবলু পাঠাও ড্রাইভ বন্ধ করে বাসায় প্রয়োজনীয় বাজার নিয়ে নিজ ঘরে ঢূকলে একদল সন্ত্রাসী গ্রুপ তাদের বাসায় ঢুকে শিবলুকে ঘরের বাইরে নিয়ে এসে এলোপাতাড়ি মাইরদৌড় করে। সে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে চলে যায়। স্থানীয়রা আহত শিবলুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। আরো জানা যায়, একই এলাকায় বসবাসরত ইসমাইল প্রকাশ বুদ্ধিজীবী ইসমাইল ও রফিকুল্লাহ হামিদীকেও একই কায়দায় বাসা থেকে বের করে এনে মাইরদৌড় করে। ইসমাইলকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শিবলুর পিতা কাজী মশিউর রহমান বলেন, ছিন্নমুল এলাকা দখলের যারা পায়তারা করছে তারাই এই পৈশাচিক হামলার ঘটনা ঘটিয়েছে। তারা পরিকল্পিতভাবে ত্রিশ থেকে পয়ত্রিশ জনের মতো আমার ছেলেকে আক্রমন করেছে। সে এতো আহত হয়েছে যে, এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বয়স্ক ইসমাইলের অবস্থাও আশংকাজনক। আমি প্রশাসনের কাছে এই বর্বরোচিত হামলার বিচার চাই। আমি হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।