Sunday, November 8

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

চট্টগ্রামের মিরসরাই ছোট কমলদাহ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকে থাকা একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ছোট কমলদাহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পাশাপাশি আহত হন আরেকজন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.