নিহতের নাম মো. নাজিম উদ্দিন (২৫)। তিনি বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর এলাকার চাম্বী হিমছড়ি পাড়ার মো. রিদুওয়ানের ছেলে।
সূত্র জানায়, নাজিম উদ্দিন মোটরসাইকেলযোগে উক্ত এলাকায় পৌঁছলে মালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। পরে পিকআপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।