Tuesday, September 22

চট্টগ্রাম এসএএস কর্পোরেশনের অর্থায়নে রাউজান ব্যারিষ্টার সুরেশ বিদ্যায়তনের দ্বি-তল একাডেমিক ভবন উদ্বোধন

0

স্টাপ রিপোর্টার: চট্টগ্রাম এসএএস কর্পোরেশনের অর্থায়নে চট্টগ্রাম জেলা রাউজান উপজেলার ব্যারিষ্টার সুরেশ বিদ্যায়তন এর দ্বি-তল একাডেমিক ভবন শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০১৮ আয়োজিত অনুষ্ঠানটি শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

রাউজান পৌরসভার প্যানেল মেয়র, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-নুরুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, মাননীয় সভাপতি, রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন, জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী এমপি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, মোঃ সোহরাব হোসাইন, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোহাম্মদ মুসলিম চৌধুরী-সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুঃ মোহসিন চৌধুরী-যুগ্ম সচিব, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোঃ জিল্লুর রহমান চৌধুরী-জেলা প্রশাসক, চট্টগ্রাম, প্রফেসর ডঃ সৈয়দ মোঃ গোলাম ফারুক-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম, মাসুক ইনতেজাম- সিইও, এসএএস কর্পোরেশন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.