চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ব্যবস্থাপনা পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান

0

চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন একটি শ্রমিক বান্ধব সংগঠন। ওয়াসা শ্রমিকের অধিকার আদায়ের এই সংগঠন অনেকদিন যাবত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় অদ্য ৬ ডিসেম্বর ২০২৩ইং ১১ ঘটিকায় চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ টি দাবি উত্থাপন পূর্বক চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত দাবিসমূহ- কথায় কথায় কর্মচারীদের বদলীকরণ, কর্মচারীদের সাথে অসাধু ব্যবহার, শ্রমিক হয়রানি ও নির্যাতন, ওভার টাইম নিয়ে গড়িমসি বন্ধ করতে হবে। উচ্চতর ও নি¤œতর সিলেকশন কমিটির মাধ্যমে কর্মচারীরদের পদোন্নতি প্রদান করতে হবে। মাস্টার রুল ও প্রকল্পে নিয়োজিত কর্মচারিদের শূন্য পদের বিপরীতে নিয়মিতকরণ। পেনশন প্রথা চালু, নির্ভরশীল ও পোষ্যদের চাকরি দিতে হবে। দি ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে নিয়ে অপ ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অভিজ্ঞ মাস্টাররুল ও প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারিদের নিয়মিত না করে অন্য পন্থায় নিয়োগ বন্ধ করতে হবে। উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মীর মোহাম্মদ লোকমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবু অরুন ঘোষ, সভাপতি মো. ইলিয়াছ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, যুগ্ম সম্পাদক মো. এসকেন্দার, সহ সাধারণ সম্পাদক মো. রেজাউল হোসেন, সহ সম্পাদক মো. কামরুল হাসান, অর্থ সম্পাদক মো. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য জমির খান, শিবাংকর দাশ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.